শিল্প: যা বুঝিনি
ইদানিং বেশ কয়েকবার লক্ষ্য করেছি, 'আবোল তাবোল' কবিতাটা (প্রথমটা) পড়ে, বা মনে মনে আবৃত্তি করে, মনটা ভালো হয়ে যাচ্ছে। আজকেও কবিতাটা বেশ একাগ্রচিত্তে উপভোগ করছিলাম। তখন মনে হলো, এই কবিতাটাকে ছোটদের বইতে কেন স্থান দিয়েছিলেন সুকুমার রায়? ছোটরা তো ওই বয়সে অনুভব করতে পারবে না এর সৌন্দর্য। এর থেকে ভাবনা প্রসারিত হতে মনে হলো, যে আমার নিজের শিল্প সাহিত্য জগতের সামান্য অভিজ্ঞতার মধ্যে এরকম বেশ কিছু উদাহরণ আছে, যেগুলো, বা যেগুলোর প্রসঙ্গের কোনো তত্ত্ব, আমি বুঝতে পারিনি, যেগুলো প্রশ্ন হয়েই রয়ে গেছে আমার কাছে। সেরকম কিছু না বোঝার বিবরণ এখানে লিখে রাখি। ১: (যেটা দিয়ে শুরু করলাম) আবোল তাবোল কবিতাটাকে কেন ছোটদের বইতে স্থান দিয়েছিলেন সুকুমার রায়। কিছু ভাবনা বা দৃষ্টিভঙ্গি নিয়েই করেছেন নিশ্চয়ই, কিন্তু আমি এখনও বুঝতে পারিনি কী ভেবে। ২: দা ভিঞ্চির 'মোনা লিসা'র মাহাত্য কী, আমি এক বিন্দু বুঝতে পারিনি। নিজের চোখের সামনে থেকে দেখে এসেছি। কিন্তু লুভ্র মিউজিয়ামেরই অন্যান্য প্রচুর শিল্প, ছবি বা ভাস্কর্য, 'মোনা লিসা'র থেকে অনেক গুণ বেশি সুন্দর মনে হয়েছিল আমার। ৩: জীবনে যত প্রেমের গল্প বা ক...